
সংবাদের আলো ডেস্ক: স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার জন্য সব ধরনের চেষ্টা করেছে। তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর প্রচুর করেছে। এখন সেই টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এটা কোনো অবস্থাতেই করতে দেব না।রোববার দিবাগত মধ্যরাত ৩টা ৫ মিনিটে বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে এসে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের দোসরদেরকে প্রতিহত করা হবে। আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। আমরা যেভাবেই হোক এটা প্রতিহত করব। দিনে-রাতে যেখানেই আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে, তারা সেখানে যাবে এবং প্রতিহতো করবে।
সন্ত্রাসীরা কোথাও যেন দাঁড়াতে না পারে সে ব্যবস্থা করবো। এর আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির প্রতিবাদে দিনভর রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভের পর মধ্যরাতেও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে গভীর রাতে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.