
নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল বাবুর রোগ মুক্তি কামনায় এনায়েতপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে এনায়েতপুর কেজিমোড়স্থ দলীয় কার্যালয়ে থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুলে সভাপতিত্বে ও সদস্য সচিব সাইদুল ইসলাম রাজের সঞ্চালনা করেন। এসময় এনায়েতপুর থানা বিএনপি'র সদস্য সচিব মুনজুর রহমান মুঞ্জ শিকদার, থানা বিএনপি'র যুগ্নআহ্বায়ক ডাঃ সাইদুল ইসলাম,
থানা বিএনপি'র আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান আতা, আইয়ুব আলী,থানা যুবদলের যুগ্নআহ্বায়ক আনোয়ার হোসেন,রঞ্জু, মুকুল শিকদার ও থানা ছাত্রদলের আহ্বায়ক কামরুল হাসান সোহাগ সহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তরুণ যুব নেতা মির্জা আবদুল জব্বার বাবুর রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.