বেলকুচিতে অনুষ্ঠিত হলো শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের ফুটবল খেলা

উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের দৌলতপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ব্যতিক্রমধর্মী শ্রবণ ও বাক প্রতিবন্ধী দলের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে বেলকুচি উপজেলা শ্রবণ ও বাক প্রতিবন্ধী কল্যাণ সংস্থার আয়োজনে আব্দুল সালাম এর সভাপতিত্বে ও সাংবাদিক নারায়ন মালাকারের সঞ্চালনায় বেলকুচি উপজেলা শ্রবণ ও বাক প্রতিবন্ধী কল্যাণ সংস্থা বনাম কাজিপুর শ্রবন ও বাক প্রতিবন্ধী কল্যাণ সংস্থার খেলোয়াড়দের মাঝে এই খেলা অনুষ্ঠিত হয়।
উক্ত খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক দুলাল চৌধুরী, দৌলতপুর কলেজের জীব বিজ্ঞানের প্রদর্শক ডা: মোজাম্মেল হক, বিশিষ্ট ব্যবসায়ী মো: সাইফুল ইসলাম শিশির, বিএনপি নেতা বাবুল প্রামানিক, সেলিম রেজা, রেজাউল করিম, শ্রবণ ও বাক প্রতিবন্ধী কমিটির বেলকুচি উপজেলা শাখার সভাপতি মো: আলামিন, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ প্রমূখ। এমন ব্যতিক্রমীধর্মী বাকপ্রতিবন্ধী খেলা অনুষ্ঠিত হওয়ায় এলাকায় আলোড়নের সৃষ্টি হয়েছে। পরে বিজয়ী দলের মাঝে অতিথিরা পুরষ্কার তুলে দেন।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।