
তিনি মন্তব্য করেন, বিগত সরকারের আমলে গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের কোনো প্রক্রিয়া ছিল না এবং নির্বাচনী ব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো শক্তিশালী ছিল না। বর্তমান সরকারের লক্ষ্য হল, সামনের বাংলাদেশে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটি গণতান্ত্রিক পদ্ধতিতে সম্পন্ন করা। সংবিধান নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, আমরা নতুন সংবিধান বা সংবিধানের পুনর্লিখনের কথা বলছি, কারণ আমরা মনে করি মুজিববাদী বন্দোবস্তের মধ্যদিয়ে রচিত বর্তমান সংবিধান মুক্তিযুদ্ধের প্রকৃত আকাঙ্ক্ষা প্রতিফলিত করেনি। তিনি আরও বলেন, প্রতিবেশি দেশের ইঞ্জিনিয়ারিংও বর্তমান সংবিধানে প্রতিফলিত হয়েছে।
ঙবৈদেশিক নীতির বিষয়ে নাহিদ ইসলাম জানান, বাংলাদেশের ইতিহাসে বিভিন্ন দলের বৈদেশিক নীতি ছিল ভিন্ন ভিন্ন। তিনি বলেন, আগামী বাংলাদেশে বৈদেশিক নীতি নতুনভাবে পরিকল্পিত হতে হবে এবং অর্থনীতি ও ব্যবসায় ঐক্যমত্য প্রতিষ্ঠা প্রয়োজন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.