
ক্লিনটনের সঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম এনবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের শারীরিক অবস্থা ‘উদ্বেগজনক’ নয় এবং শিগগিরই তিনি হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন বলে আশা করা হচ্ছে। ২০০৪ সালে ৫৮ বছর বয়সে হৃদরোগ ধরা পড়ার পর ক্লিনটনের বাইপাস সার্জারি হয়। এছাড়া ২০২২ সালের নভেম্বরে কোভিডেও আক্রান্ত হয়েছিলেন তিনি। বিল ক্লিনটনের পুরো নাম বিল জেফারসন ক্লিনটন। যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য আরকানসাসের এই শীর্ষ ডেমোক্র্যাট নেতার জন্ম ১৯৪৬ সালের ১৯ আগস্ট।
যৌবনে আইনজীবী হিসেবে ক্যারিয়ার শুরু করা এই মার্কিন রাজনীতিক ১৯৭৬ সাল থেকে ’৭৮ সাল পর্যন্ত আরকানসাসের অ্যাটর্নি জেনারেল ছিলেন; তারপর ’৭৯ সালে মাত্র ৩১ বছর বয়সে সেই অঙ্গরাজ্যের গভর্নর হন। এই পদে তিনি ছিলেন ১৯৯২ সাল পর্যন্ত। তারপর ওই বছর নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হন ক্লিনটন এবং প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পার্টির প্রার্থী জর্জ এইচ ডব্লিউ বুশকে পরাজিত করেন। ১৯৯৩ থেকে ২০০১ সালের মাঝে দুইবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ক্লিনটন। 
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2026 সংবাদের আলো. All rights reserved.