,

শিরোনাম

সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে ছাত্রদলের কমিটি গঠন হিজল সভাপতি, রিফাত বাবু সম্পাদক

মো: আখতার হোসেন হিরন: সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৭ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আবু হানজালা হিজলকে সভাপতি এবং রিফাত বাবুকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার সলঙ্গা থানা ছাত্রদলের দলীয় প্যাডে থানা ছাত্রদলের আহ্বায়ক হারুনর রশীদ হিরন ও সদস্য সচিব সুলতান মাহমুদ সুজন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও বিভিন্ন পদে মোট ৩৭ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কমিটি অনুমোদনের পর সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

এদিকে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রদলের নতুন কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর সলঙ্গা থানা ছাত্রদলসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নবগঠিত কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নবগঠিত কমিটির সভাপতি ও সম্পাদক বলেন, নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সংগঠনের কার্যক্রমে নতুন গতি আসবে ইনশাআল্লাহ।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়