দ্বিতীয় বিশ্বযুদ্ধে শহীদ সৈনিকদের প্রতি পররাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
সংবাদের আলো ডেস্ক: দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রাণ বিসর্জন দেওয়া সৈনিকদের সাহসিকতা ও আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
গতকাল সোমবার (৮ জুন) মস্কোতে অজ্ঞাত সৈনিকের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
এছাড়া, সোমবার মস্কোতে খলিলুর রহমান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে, রবিবার ৩ দিনের সরকারি সফরে রাশিয়া যান পররাষ্ট্রমন্ত্রী। সফরকালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই শ্রদ্ধা নিবেদন দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতির প্রতি বাংলাদেশের সম্মান ও আন্তর্জাতিক শান্তির প্রতি দেশের অঙ্গীকারের প্রতিফলন।



সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।